ব্রিটিশ বাংলাদেশি শিক্ষার্থী রিসালাত আবেদীন ইংল্যান্ডের টাওয়ার হ্যামলেট এলাকার ‘স্টেপনি গ্রীন ম্যাথ্স কম্পিউটিং এন্ড সাইন্স কলেজ’ এর স্কুল সেকশন থেকে ৮টি বিষয়ে ডাবল এ স্টার (সর্বোচ্চ গ্রেড ৯) এবং ভূগোল সহ ২টি বিষয়ে এ স্টার (গ্রেড ৮) পেয়েছে।
সে জেনারেল সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশন (জি.সি.এস.ই.) তে ইংরেজি ভাষা ও সাহিত্য, স্পেনীস, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, গণিত সহ ৮টি বিষয়ে ডাবল এ স্টার এবং ভূগোল সহ ২টি বিষয়ে এ স্টার অর্জন করে।
গত ২০ আগস্ট বৃহস্পতিবার বৃটেনে জি.সি.এস.ই. পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।
রিসালাত আবেদীনের পিতা-মাতা তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
রিসালাত আবেদীন জানায়, সে একই শিক্ষা প্রতিষ্ঠানের কলেজ সেকশন থেকে এ লেভেল অধ্যয়ন করে আগামিতে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়তে আগ্রহী।
উল্লেখ্য, রিসালাত আবেদীন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের বগুলারখাড়া গ্রামের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুর রাজ্জাক’র নাতি এবং সুনামগঞ্জ পৌর এলাকার জামতলা নিবাসী বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী জয়নাল আবেদীন লিটন ও ফারজানা আবেদীন তুহিন দম্পতির কনিষ্ঠ পুত্র।
প্রেস বিজ্ঞপ্তি


