রিয়াদ এ্যান্ড রিমাদ অটো রাইস মিলের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জে রিয়াদ এ্যান্ড রিমাদ অটো রাইস মিলের উদ্যোগে বন্যার্ত ৬০ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার বেলা ১১ ঘটিকায় উপজেলার বীরগাঁও বাজারের রিয়াদ এ্যান্ড রিমাদ অটো রাইস মিলে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল, ৫ কেজি চাল, ১ কেজি পেয়াজ, ৫০০ গ্রাম সয়াবিন তেল ও ৫০০ গ্রাম ডাল।
এসময় উপস্থিত ছিলেন, পুর্ব বীরগাঁও ইউনিয়নের ৬ নং ইউপি সদস্য দিদারুল হক দিদার, সমাজকর্মী আজিজুল হক, মিলের পরিচালক রিমাদ হক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।