স্টাফ রির্পোটার
ব্রেইন টিউমারে আক্রান্ত সুনামগঞ্জ শহরের আদর্শ শিশু শিক্ষা নিকেতনের স্টান্ডার্ড টু এর মেধাবী ছাত্র রুদ্র তালুকদারের চিকিৎসা সহায়তায় নাটক মঞ্চস্থ করেছে সুনামগঞ্জ প্রসেনিয়াম। ‘রুদ্রের জন্য নাটক’ শিরোনামে পৌর চত্বরে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় সুনামগঞ্জ প্রসেনিয়াম পরিবেশন করে নাটক ‘ধান্দাবাজি’। দলনেতা আবিদ খান হৃদয়ের রচনা এবং জুবায়ের খানের নির্দেশনায় নাটকটি মঞ্চস্থ হয়। নাটকটিতে অভিনয় করেন আরিফ, ফয়সাল, পাখি, আলাউর, নাসির, সাব্বির, বরাত, আনোয়ার, চৈতী, রুবাইয়া, তিথি, শাওন, র্পাথ, তানভীর, লিখন, গৌতম, রকি, সনি, মামুন, সীমান্ত, রুবী, রাজু, সুমন প্রমুখ।


