রুশ বিপ্লব বার্ষিকী পালন

মহান রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ৯৯-তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ট্রেড ইউনিয় সংঘ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। সোমবার বিকেলে শহরের জামাইপাড়াস্থ হোটেল শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সভাপতি বাদল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক সংগ্রাম, সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান কবির।  বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার নেতা নিরঞ্জন তালুকদার।
ট্রেড ইউনিয়ন সংঘের জেলা কমিটির সাধারণ সম্পাদক ও বারকি শ্রমিক সংঘের সভাপতি নাছির মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন হোটেল রেস্টুরেন্ট মিস্টি বেকারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক লিলু মিয়া ও কোষাধ্যক্ষ আশরাফুল হক মাকুল, বারকি শ্রমিক সংঘের সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ট্রেড ইউনিয়ন সংঘের সদস্য বিনন্দ কর, স’মিল শ্রমিক সংঘের যুগ্ম-আহবায়ক মনির মিয়া, হকার্স ইউনিয়নের নেতা রহমত আলী, বারকি শ্রমিকনেতা আব্দুল কাদির, হোটেল শ্রমিকনেতা মুহিবুর রহমান ও আব্দুল জলিল প্রমুখ।
সভায় বক্তারা বলেন ১৯১৭ সালের ৭ নভেম্বর কমরেড লেনিনের নেতৃত্বে বলশেভিক পার্টি রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করে মানুষ কর্তৃক মানুষকে শোষণের শোষণমূলক সমাজ উচ্ছেদ করে শোষণহীন সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েম করে। পৃথিবীতে দাস সমাজ থেকে পুঁজিবাদী সমাজ পর্যন্ত সমাজ বিকাশের ক্রমধারায় বিভিন্ন স্তরে শ্রেণী শোষণের রূপের পরিবর্তন ঘটলওে মানুষ কর্ত্বক মানুষের উপর শোষণ অব্যাহত ছিল। রুশ বিপ্লবের মধ্যে দিয়েই পুজিঁবাদী সাম্রাজ্যবাদী শোষণমূলক ব্যবস্থার বিপরীতে শোষণহীন সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠিত হয়। একারণেই রুশ বিপ্লবের তাৎপর্য বিশ্ব শ্রমিকশ্রেণীর নিকট মহিমান্বিত।
আলোচনা সভায় এক প্রস্তাবে বর্তমান বাজারদরের সাথে সংগতিপূর্ণভাবে শ্রমিক-কর্মচারীদের জন্য ন্যূনতম মূল মজুরি ১০ হাজার টাকা ঘোষণা, আইএলও কনভেনশন অনুযায়ী শ্রম আইন প্রণয়ন, ৮ ঘন্টা কাজ, শ্রম আইন কার্যকর, সমকাজে সমমজুরি, ধোপাজান চলতি নদী থেকে পরিবেশ ধ্বংসকারী বোমা মেশিন ও ড্রেজার উচ্ছেদ এবং চাঁদাবাজি বন্ধ করা, হোটেল ও স’মিলসহ বিভিন্ন সেক্টরে সরকার ঘোষিত নি¤œতম কার্যকর, হোটেল শ্রমিক রিয়াদ হত্যাকারী খুনী আরিফুল ইসলাম সোহেলকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো  হয়। (প্রেস বিজ্ঞপ্তি)