স্টাফ রিপোর্টার
দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নে রুয়েদ মিয়ার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামবাসীর আয়োজনে শহরের আইনজীবী সমিতির সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহতের স্বজনরা হত্যাকারীর ফাসিঁর দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের ভাই সোহেল আহমদ, রায়হান মিয়া, সাহেদ মিয়া, সাজনা বেগম, মনি বেগম।
উল্লেখ্য, গত সোমবার দিরাইয়ে জলমহালকে কেন্দ্র করে বিরোধের জের ধরে দুইপক্ষের সংঘর্র্ষে রুহেদ মিয়া নিহত হন।


