রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ঋণচুক্তি স্বাক্ষরিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপিকে অভিনন্দন

দ. সুনামগঞ্জ অফিস
পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বাংলাদেশ-রাশিয়ার মধ্যে ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী বাংলাদেশকে ৯০ হাজার কোটি টাকা (১১.৪ বিলিয়ন ডলার) ঋণ দেবে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার রাজধানী মস্কোয় বাংলাদেশের পক্ষে এ চুক্তি স্বাক্ষর করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি।
এ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপিকে অভিনন্দন জানিয়েছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি তহুর আলী,সহ সভাপতি ও জয়কলস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাসুদ মিয়া, সাধারণ সম্পাদক আতাউর রহমান, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন, জিএম সাজ্জাদুর রহমান, ফখরুল ইসলাম, ছুনু মিয়া, আব্দুল্লাহ, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপির ব্যক্তিগত কর্মকর্তা মো. হাসনাত হোসেন, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মাসুক মিয়া, যুবলীগ নেতা মাসুক পারভেজ, আব্দুল খালেক, রাজা মিয়া,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত মিয়া, প্রচার সম্পাদক নুর আলম, শহীদ মিয়া, জুবেল আহমদ, শাকির মিয়া, রিংকু দাস, জিয়উর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রলীগ আহবায়ক নুর হোসেন, উপজেলা তরিকত ফেডারেশন সভাপতি আব্দুল গণি ভান্ডারী, ছাত্রলীগ নেতা জাবেদ হোসেন, জাহিদুল ইসলাম প্রমুখ।