রেজাউল আবেদীনের পিএইচডি ডিগ্রী অর্জন

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর সহকারী পরিচালক (অর্থ) এবং থটওয়ার্স কন্সাল্টিং এন্ড মাল্টি সার্ভিসেস ইন্টারন্যাশনাল এর সিইও রেজাউল আবেদীন গতকাল বুধবার  যুক্তরাস্ট্রের ফ্লোরিডার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব মোরালিটি হতে অনারারি ডক্টরাল অফ ফিলোসপি ইন মোরালিটি বিজনেস          
এ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রী অর্জন করেছেন।
রেজাউল আবেদীন শিক্ষা জীবনে চট্টগ্রাম কমার্স ইউনিভার্সিটি কলেজ থেকে এম.কম, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি থেকে এমবিএ, বাংলাদেশ ইন্সটিটিউট অব হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট থেকে প্রফেশনাল এমবিএ ও পিজিডিএইচআরএম এবং ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট কন্সালটেন্টস বাংলাদেশ, ঢাকা থেকে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট কন্সাল্টিং ডিগ্রি সম্পন্ন করেন। (প্রেস বিজ্ঞপ্তি)