রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন ৬ অক্টোবর

স্টাফ রিপোর্টার
জয়নগর বাজার হাজী গণিবক্স উচ্চ বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী উৎসব পালনের লক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু আগামী ৬ অক্টোবর। রেজিস্ট্রেশন চলবে ২০ অক্টোবর পর্যন্ত। আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করবেন স্কুলের প্রাক্তন ছাত্র মুক্তাখাই গ্রামের কৃতী সন্তান সিলেট জেলা রেজিস্ট্রার আলী আহমদ।
শুক্রবার বিকেলে জয়নগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সুবর্ণ জয়ন্তী উদযাপন       
কমিটি’র সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর সুবর্ণ জয়ন্তী উৎসব পালনের তারিখ নির্ধারণ করা হয়েছে।
রেজিস্ট্রেশন উপ-কমিটি’র আহবায়ক জাহাঙ্গীর আলম আশরাফ জানান, সুবর্ণ জয়ন্তী উৎসবকে ঘিরে প্রাক্তন ছাত্র/ছাত্রদের মাঝে ব্যপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। উদ্বোধনী দিনে সকলকে রেজিস্ট্রেশনে অংশগ্রহণের আহবান জানান তিনি।