রেডক্রিসেন্ট সোসাইটির বার্ষিক সভা ৩ ডিসেম্বর

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের ৪৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে আগামী ৩ ডিসেম্বর শুক্রবার। ঐ দিন বেলা ১১টায় করোনা ভাইরাস(কোভিড-১৯)-এর কারণে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সভা অনুষ্ঠিত হবে। সভায় ইউনিটের সকল আজীবন/বার্ষিক/সহযোগী ও ইউনিট কার্যনিবার্হী পরিষদের সদস্য/সদস্যাগণকে উপস্থিত থাকার জন্যে বিশেষভাবে অনুরোধ করেছেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের সেক্রেটারী অ্যাড. মতিউর রহমান পীর।
প্রেস বিজ্ঞপ্তি