রেডক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের বার্ষিক সাধারণ সভা

স্টাফ রিপোর্টার
‘মানবতাই শক্তি’ শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ জেলা ইউনিটের ৪৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির ৪৯ তম বাষিক সাধারণ সভার প্রতিবেদন পাঠ করেন সোসাইটির সাধারণ সম্পাদক অ্যাড. মো. মতিউর রহমান পীর।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান নুরুল হুদা মুকুট।
বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান অ্যাড. আফতাব উদ্দিন, কাযনিবার্হী সদস্য অ্যাডভোকেট রইছ উদ্দিন, অ্যাডভোকেট শামসুন্নাহার বেগম শাহানা রাব্বান্নী,হায়দার চৌধরী লিটন, সিরাজুর রহমান সিরাজ, রেড ক্রিসেন্ট ইউনিটের লেভেল অফিসার কর্নিকা তালুকদার প্রমুখ।
সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান নুরুল হুদা মুকুট বলেছেন, করোনাকালীন সময়ে আমাদের হাওরের জেলা সুনামগঞ্জের মানুষজনকে করোনা মুক্ত রাখতে রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা দিনরাত কাজ করে প্রশংসা কুড়িয়েছেন। তিনি বলেন, আজ জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের শাসনামলে সাধারণ মানুষের মাথা পিছু আয় পাশর্^বর্তী পাকিস্তান ও ভারতকে ছাড়িয়ে গেছে। রেড ক্রিসেন্টের অফিসের জন্য জেলা পরিষদের মাধ্যমে শহরে জায়গা ও বিল্ডিং নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি।