দেওয়ান গিয়াস চৌধুরী
‘সবার সাথে সমৃদ্ধির পথে’ এই শ্লোগান নিয়ে সুনামগঞ্জে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করলো রেডিও সুনামগঞ্জ। সোমবার বিকেল সাড়ে চারটায় জেলা প্রশাসকের কার্যালয়ে এই অনলাইন ভিত্তিক রেডিওটির আনুষ্ঠানিক পরীক্ষামূলক সম্প্রচার শুরু করা হয়।
বিকেল সাড়ে চারটায় মাইক্রোফোনে কথা বলে রেডিও সুনামগঞ্জের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব লুৎফুর রহমান, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুল আবেদীন ও জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আহমেদ মঞ্জরুল হক চৌধুরী পাবেল প্রমুখ।
এর পর জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীবৃন্দ জাতীয় সংগীত গেয়ে রেডিও সুনামগঞ্জের আনুষ্ঠানিক অনুষ্ঠান শুরু করেন। পরে সংগীত পরিবেশন করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, দ্বিপায়ন চৌধুরী চয়ন, মো. সুহেল রানা, আলী আফসার শায়েন, দিনা, সুমাইয়া ও অরুনিমা। রেডিও সুনামগঞ্জের অনুষ্ঠানের সঞ্চালনা করেন নির্বাহী ম্যাজেস্ট্রেট মনিরুল হাসান।
সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম জানান, সাংস্কৃতির রাজধানী, মরমী কবি ও বাউল সাধকের তীর্থ ভূমি এই জেলার ৩০লাখ মানুষের হৃদয়ের স্পন্দনকে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে জেলা প্রশাসন এ উদ্যোগ নিয়েছে। এছাড়াও শিক্ষা-দীক্ষায় পিছিয়ে পড়া এ জেলার মানুষকে সচেতন করতে রেডিওতে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করা হবে। এবং জেলার সব শ্রেণী পেশার মানুষের চাহিদার প্রতিফলন যাতে ঘটাতে পারে সেদিকে লক্ষ্য রেখে অনুষ্ঠান প্রচার করা হবে। প্রথমে এই এটি অনলাইনে শোনা যাবে পরে ধিরে ধিরে এটি মোবাইলে ও রেডিওতে শোনার ব্যবস্থা করা হবে।
রেডিও সুনামগঞ্জের ওয়েব সাইট- িি.িৎধফরড়ংঁহধসমধহল.পড়স.নফ
- আদালতে এমসি কলেজের অধ্যক্ষসহ প্রত্যক্ষদর্শী ১৭ জনের সাক্ষ্য গ্রহণ খুনের নেশায়-উন্মত্ত ছিলেন বদরুল
- বিপিএলে গতির ঝড় তুলে দলে ফিরলেন রুবেল


