Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
রেড ক্রিসেন্ট দিবস পালিত – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

রেড ক্রিসেন্ট দিবস পালিত

স্টাফ রিপোর্টার
‘আমরা সকল কাজই আন্তরিকভাবে করি’ স্লোগানকে সামনে রেখে রেড ক্রিসেন্ট দিবস পালন করা হয়েছে। সোমবার দুপুরে দিবস উপলক্ষে সুনামগঞ্জ পৌর শহরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ জেলা ইউনিটের আয়োজনে পৌর শহরের কালিবাড়ি থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উকিলপাড়াস্থ প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাবে মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। তিনি বলেন, আর্তমানবতার সেবায় নিয়োজিত রেড ক্রিসেন্ট এর ভূমিকা অপরিসীম। প্রাকৃতিক ও মানবসৃষ্ট সকল দুর্যোগ মোকাবেলায় রেড ক্রিসেন্ট নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট আফতাব উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মতিউর রহমান পীর,কার্যনিবার্হী সদস্য অ্যাডভোকেট রইছ উদ্দিন আহমেদ, সিরাজুর রহমান সিরাজ, অ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নুর মোহাম্মদ, রেড ক্রিসেন্টের ইউনিটের কার্যনিবার্হী সদস্য মো. এনামুল হক, মোজাম্মেল হক মুনিম, ইউনিট লেভেল অফিসার কনিকা তালুকদার প্রমুখ।
শেষে রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ, স্বেচ্ছাসেবকদের সম্মাননা প্রদান করেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
এ সময় রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য মোহাম্মদ এমদাদুল হক শাহজাহান, মো. সেরুজ্জামান সেরু, আব্দুস সালাম, আলমতাজ বেগম রুপি, ফারুক মিয়া, জুনেদ আহমদ, যুব-প্রধান সালেহ আহমদ রিয়াদ, সিনিয়র যুব সদস্য মাছুম আহমেদ, সুমন আহমেদ, শাহজাহান আলম সিদ্দিকী, যুব সদস্য ফারজানা আক্তার ঝর্ণা, প্রিয়াস শ্যাম প্রিতম, নাহিদ, রাসেল, স্বর্ণা, বন্যা, সুমি, রেহেনা, প্রিয়া, তাবারা, মুন্নি, তমাল, নয়ন, সায়েম প্রমুখ উপস্থিত ছিলেন।