রেড ক্রিসেন্ট সোসাইটির বার্ষিক সাধারণ সভা ২ ডিসেম্বর

রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের ৪৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে আগামী ২ ডিসেম্বর শনিবার। বুধবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের সেক্রেটারী অ্যাড. মো. মতিউর রহমান পীর।
বিজ্ঞপ্তিতে সকাল সাড়ে ১০টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে সভায় ইউনিটের সকল সদস্য, আজীবন, বার্ষিক, সহযোগি ও ইউনিটের কার্যনির্বাহী সদস্যগণকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি