রোগীদের মাঝে চেক বিতরণ করলেন মিসবাহ

স্টাফ রিপোর্টার
সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ ক্যান্সার, কিডনী, লিভার, সিরোসিস, স্ট্রোকে প্যারালাইসড রোগীদের মাঝে চেক বিতরণ করেছেন। সরকারি শিশু পরিবারে সমাজসেবা অধিদফতরের উদ্যোগে রবিবার বিকালে  ১৮ জনের মাঝে ৫০ হাজার টাকা করে ৯ লক্ষ টাকা বিতরণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, সিভিল সার্জন আষোতোষ দাশ, সাংসদ’র সহধর্মীনি মাশকোরা হোসাইন দিনা, জেলা সমাজসেবার উপ-পরিচালক খান মোতাহার হোসেন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা           
তোফাজ্জল হোসেন চৌধুরী, শহর সমাজ সেবার কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন প্রমুখ।