স্টাফ রিপোর্টার
দৈনিক প্রথম আলো’র জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে হেনস্তা এবং পরে তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে মঙ্গলবার সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরের আলফাত স্কয়ারে সকালে এই মানববন্ধন করে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি। এতে সংবাদকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এনাম আহমেদ, জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিন্দু তালুকদার, সহসভাপতি কুলেন্দু শেখর দাশ, সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দিন, সমাজকর্মী নাসিম চৌধুরী, খেলাঘর আসরের রাজু আহমেদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক রোজিনা ইসলাম দেশের একজন স্বনামধন্য রিপোর্টার। একজন অনুসন্ধানী সংবাদকর্মী হিসেবে দেশে-বিদেশে তাঁর স্বীকৃতি রয়েছে। স্বাস্থ্যমন্ত্রণালয়ের নানা অনিময়-দুর্নীতি নিয়ে সংবাদ করার আক্রোশেই সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে হেনস্তা, হয়রানি ও তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এটি স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত। অবিলম্বে রোজিনা ইসলামকে মুক্তি দিতে হবে। একই সঙ্গে তাঁকে যারা আটকে রেখে হেনস্তা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা দৈনিক প্রথমআলোর স্টাফ রিপোর্টার অ্যাড. খলিল রহমান, সুনামগঞ্জ রির্পোটার্স ইউনিটির সহ সভাপতি দৈনিক সুনামগঞ্জের খবরের যুগ্ম বার্তা সম্পাদক আকরাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক মুক্তখবরের জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল, দপ্তর সম্পাদক জাগোনিউজের জেলা প্রতিনিধি লিপসন আহমদ, সাংস্কৃতিক সম্পাদক দৈনিক বাংলাদেশ পরিক্রমার জেলা প্রতিনিধি মেহেদি হাসান, ক্রীড়া সম্পাদক দৈনিক আকজের বসুন্ধরার জেলা প্রতিনিধি মুহিবুর রেজা টুনু, পাঠাগার সম্পাদক দৈনিক হাওরাঞ্চলের কথার বার্তা সম্পাদক আলাউর রাহমান, সমাজকল্যাণ সম্পাদক দৈনিক বিজয়েরকণ্ঠের জেলা প্রতিনিধি আব্দুল শহীদ, সংগঠনের সদস্য- দৈনিক সময়েরআলোর জেলা প্রতিনিধি অ্যাড. আনোয়ার হোসেন, দৈনিক সুনামগঞ্জের খবরের অনলাইন সম্পাদক অ্যাড. মাহবুবুল হাসান শাহীন, দৈনিক একাত্তরের কথার জেলা প্রতিনিধি চৌধুরী আহমেদ মুজতবা রাজি, চ্যানেল ২৪ ও দৈনিক দেশরুপান্তরের জেলা প্রতিনিধি এ.আর জুয়েল, দৈনিক বর্তমান খবরের জেলা প্রতিনিধি প্রতিনিধি মো. উস্তার আলী, দৈনিক সুনামগঞ্জের খবরের স্টাফ রিপোর্টার পুলক রাজ, সুনামগঞ্জ ভয়েস.কমের সম্পাদক হাবিবুর রহমান জাবেদ, দৈনিক এশিয়া বাণীর জেলা প্রতিনিধি আনোরুল হক, দৈনিক স্বাধীন বাংলা২৪.কমের জেলা প্রতিনিধি আফজাল হোসেন, চ্যানেল২১.টিভির জেলা প্রতিনিধি আল হাবিব, জেলা খেলাঘরের সহ সভাপতি প্রদীপ কুমার পাল, কনক চক্রবর্তী, আশরাফুজ্জামন বাবুল, জেলা যুব ইউনিয়নের সভাপতি আবু তাহের মিয়া, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নিমাই সরকার প্রমুখ।


