দিরাই প্রতিনিধি
লন্ডন থেকে পরিচালিত সামাজিক যোগযোগ মাধ্যম ফেইসবুক ইউজার গ্রুপ ‘দিরাই-শাল্লার জনস্বার্থে’ এর পক্ষ থেকে রোহিঙ্গাদের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার বেলা ১১টায় দিরাই থেকে টেকনাফ, উখিয়াগামী একটি স্বেচ্চাসেবী গ্রুপের জাকারিয়া হোসেন জুসেফ ও আবু হানিফ চৌধুরীর হাতে ওই গ্রুপের নগদ ২ লক্ষ পয়ষট্টি হাজার টাকা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল।
এসময় উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, দিরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, ডিএসএস প্রি-ক্যাডেট একাডেমীর চেয়ারম্যান শাহজাহন
সিরাজ, সাংবাদিক মুজাহিদুল ইসলাম সরদার, জবের সরদার, দিরাই-শাল্লার জনস্বার্থে গ্রুপের এডমিন হিল্লুল পুরকায়স্থ, মাহবুব হোসেন, মোহাম্মদ আলী প্রমুখ।
- বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হলেন ধর্মপাশার শিক্ষক মো. শাহজাহান কবীর
- জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান


