ছাতক প্রতিনিধি
ছাতক উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আশ্রিত রোহিঙ্গাদের সাহায্যার্থে উপজেলার ২৪ টি পূজা মন্ডপ থেকে ২২ হাজার ৫শ’ টাকা সহযোগিতা প্রদান করা হয়েছে। পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির আহবানে বিগত দুর্গোৎসব ব্যয় হ্রাস করে প্রতিটি পূজা মন্ডপ থেকে এসব নগদ অর্থ সংগ্রহ করে বুধবার সন্ধ্যায় পূজা উৎযাপন পরিষদ জেলা কমিটির সভাপতি নৃপেশ তালুকদার নানু ও সাধারণ সম্পাদক বিমল বনিকের কাছে হস্তান্তর করা হয়।
উপজেলা কালীবাড়ি পূজা মন্ডপ, মহাপ্রভুর আখড়া, চৈতন্য সংঘ, ত্রি-নয়নী, রাখাল তলা, সনাতন ধর্মীয় সংস্কৃতি সংস্থা, শিবদুর্গা মন্দির, নাথপাড়া, বাউসা চাইরচিরা, ধনিটিলা, সাধক সংঘ, শ্রী বাণী সংঘ, মহদী-১, মহদী-২, কালীপুর, কপলা, কহল¬া, নবজাগরণ সংঘ, হরি সেবক সংঘ, জাহিদপুর ও গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউপি পূজা মন্ডপ ১ হাজার টাকা করে এবং সনাতন সমাজকল্যাণ যুব সংঘ, বাগইন পূজা মন্ডপ, প্রতিজ্ঞা যুব সংঘ ৫শ’ টাকা করে সহায়তা প্রদান করে।
টাকা হস্তান্তরের সময় ছাতক উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. পীযুষ ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক রবীন্দ্র কুমার দাস, পৌর সভাপতি মহন্ত রায়, উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক বিজয় রায়, সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


