স্টাফ রিপোর্টার
আজ মঙ্গলবার হেফাজতে ইসলাম জেলা শাখার উদ্যোগে মিয়ানমারের রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দিতে সংগঠনের নেতৃবৃন্দ টেকনাফে যাচ্ছেন। সোমবার রাতে সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল হক এক প্রেসবিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন। আজ সকালে হেফাজত নেতা মাও. আবদুল বছির, মুফতি শামসুল ইসলাম, হাফিজ ফেদাউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দরা সুনামগঞ্জ পৌর শহর থেকে টেকনাফের উদ্দেশ্যে রওয়ানা দেবেন। সেখানে গিয়ে রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা প্রদান করবেন। তাঁরা নিরাপদ সফরের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
- জগন্নাথবাড়িতে শুরু হচ্ছে হরিনাম সংকীর্ত্তণ
- পান্ডারগাঁও ইউপি সদস্য আলী হোসেনের বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ


