রোহিঙ্গা ইস্যু- আইনজীবী সমিতির মানববন্ধন

স্টাফ রিপোর্টার
মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম শিশুসহ নর-নারীদের বর্বরোচিত হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি। মঙ্গলবার দুপুরে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে সমিতির শতাধিক আইনজীবীর অংশগ্রহণে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সৈয়দ শায়েখ আহমদ এবং সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল হক।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক হুইপ অ্যাড. ফজলুল হক আসপিয়া, সিনিয়র আইনজীবী অ্যাড. হুমায়ূন মঞ্জুর চৌধুরী, অ্যাডভোকেট মো. জহুর আলী, অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু, অ্যাড. রবিউল লেইস রোকেস,  
অ্যাড. মাসুক আলম, অ্যাড. শেরেনুর আলী, পি.পি অ্যাড. খায়রুল কবির রুমেন, অ্যাড. বিশ^জিৎ চক্রবর্তী, প্রমুখ।
মানববন্ধনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের ছেলে আজিজুস সামাদ ডন একাত্মতা পোষণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের হত্যাকান্ডের দায়ে অং সাং সুচির নোবেল পুরষ্কার ফিরিয়ে নিয়ে তাকে শাস্তির আওতায়  আনতে হবে। রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ আশ্রয় দিতে হবে এবং রোহিঙ্গা শিশুসহ নর-নারীদের বর্বরোচিত হত্যাকান্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক দেশগুলোকে চাপ দিতে হবে।