রোহিঙ্গা ইস্যু- ২১ সেপ্টেম্বর সিলেট থেকে রোডমার্চ

সু.খবর ডেস্ক
মিয়ানমারে গণহত্যা বন্ধের দাবিতে আগামী ২১ ও ২২ সেপ্টেম্বর সিলেট থেকে বার্মা অভিমুখে রোডমার্চ করবে হিউমিনিটি ফর রোহিঙ্গা নামের একটি সংগঠন। রোডমার্চে হাজারখানেক যানবাহনে বিভিন্ন পেশা ও শ্রেণির সহ¯্রাধিক লোক অংশ নেবেন। আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করতে এই রোডমার্চের কর্মসূচি নেওয়া হয়েছে। বুধবার সিলেট নগরীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা করেন সংগঠনের আহবায়ক সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী।
তিনি জানান,      
২১ সেপ্টেম্বর সকাল ১০ টায় সিলেট নগরীর দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্তরে রোডমার্চের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে বার্মার অভিমুখে যাত্রা করা হবে। ২২ সেপ্টেম্বর বিকালে টেকনাফে সমাবেশের মাধ্যমে রোডমার্চ শেষ হবে। এর আগে হবিগঞ্জ, বি.বাড়িয়া, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারে পথসভা করা হবে। এ ছাড়া রোডমার্চ সফলে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে বিভাগীয় কমিটির মাধ্যমে ৩ সপ্তাহের কর্মসূচি পালন করা হবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, রোডমার্চ বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কারী মাও. মুহিউল ইসলাম বুরহান, সমন্বয়কারী মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর, সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী মাও. শায়েখ আব্দুল বাছির, মাও. আব্দুল মালিক চৌধুরী, মাও. আলী নুর, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, ইউরোপ জমিয়ত নেতা হাফিজ লোকমান আহমদ, মাওলানা মঞ্জুর আহমদ, মাও. মোহাম্মদ আলী, আবু বক্কর সরকার, কবির আহমদ খান, মুফতি মুতিউর রহমান, মাও. সালেহ আহমদ শাহবাগী প্রমুখ।