শহরে ছাত্র জমিয়তের মানববন্ধন
বার্মায় মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে ছাত্র জমিয়ত বাংলাদেশ সুনামগঞ্জ সদর উপজেলা আয়োজিত মানববন্ধনে বুধবার বিকালে সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সদর উপজেলা শাখা সভাপতি মাও. সালমান আহমদ আফতাবীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইমদাদুর রহমান চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক আরিফ রব্বানীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা জমিয়ত সভাপতি মাও. শায়খ আব্দুল বছির, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জমিয়ত সাধারণ সম্পাদক মাও. অনোয়ারুল ইসলাম, প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুব জমিয়তের সহ-সভাপতি জননেতা মাও. তৈয়্যিবুর রহমান চৌধুরী, বিশেষ বক্তার বক্তব্য রাখেন জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ ত্বাহা হোসাইন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জমিয়তের যুগ্ম সম্পাদক মাও. হাম্মাদ আহমদ , সহ- সম্পাদক মাও. আলীনুর, সাংগঠনিক সম্পাদক মাও. মুশতাক আহমদ গাজীনগরী, জেলা যুব জমিয়ত সভাপতি মাও. আখতারুজ্জামান, সহ-সভাপতি মাও. শুয়াইব আহমদ, সাধারণ সম্পাদক মাও. আব্দুল হাই, কেন্দ্রীয় যুব জমিয়ত সদস্য মাও. রেজওয়ান আহমদ, সদর জমিয়তের সাধারণ সম্পাদক মাও. রুকন উদ্দিন, সদর যুব জমিয়ত সভাপতি মাও. আব্দুল বারী, সদর যুব জমিয়ত সাধারণ সম্পাদক মাও. আরশদ নোমান, পৌর যুব জমিয়ত যুগ্ম সম্পাদক মাও. ওয়েছ আহমদ, সদর যুব জমিয়ত যুগ্ম সম্পাদক হাফিজ আবু হানিফা নোমান, ছাত্র জমিয়ত সদর উপজেলা সহ-সভাপতি সোহাইল আহমদ ইয়াহইয়া, ছাত্র জমিয়ত সদর উপজেলা সহ-সভাপতি মাও. শহিদুল ইসলাম, সদর ছাত্র জমিয়ত সহ-সেক্রেটারী মুশতাক আহমদ খান প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)
জগন্নাথপুরে সচেতন মুসলিম জনতার প্রতিবাদ
জগন্নাথপুর অফিস
রোহিঙ্গা গণহত্যা বন্ধের দাবিতে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ‘সচেতন মুসলিম জনতা কুবাজপুর’র উদ্যোগে বুধবার স্থানীয় শিবগঞ্জ বাজারে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধন শেষে গ্রামের প্রবীণ মুরব্বী আনফর উল্লার সভাপতিত্বে ও কুবাজপুর দারুল উলূম মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক, সাংবাদিক মাসুম আহমদের পরিচালনায় এক প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মাও. জয়নুল হক শাহরাজ, আব্দুল হাই, আমিনুল হক, মামুন, আব্দুর রশীদ, আবু খালেদ, শামসুল ইসলাম সুহেব, ক্বারী আব্দুল বাসিত, মিজানুর রহমান, দবির মিয়া, মঞ্জুর আহমদ, শাহিন আহমদ, নিজামুল হক, আব্দুল মতিন, শাকির আহমদ প্রমুখ। পরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


