জগন্নাথপুর ও ছাতক প্রতিনিধি
মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে সচেতন হিন্দু সমাজ জগন্নাথপুরের উদ্যোগে স্থানীয় পৌর পয়েন্টে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সচেতন হিন্দু সমাজ জগন্নাথপুর উপজেলা শাখার নেতা সাংবাদিক অমিত দেব’র সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা কেন্দ্রীয় পূজা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শশী কান্ত গোপের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাশিম।
এছাড়াও বক্তব্য রাখেন, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সতীশ গোস্বামী, সেক্রেটারী প্রণব কুমার বণিক, সাংগঠনিক সম্পাদক বিভাস দেব, জগন্নাথপুর পৌর পূজা উদযাপন পরিষদের সেক্রেটারী হীরা মোহন দে, শ্যামহাট আশ্রম উন্নয়ন ও পরিচালনা কমিটির সভাপতি ধীরেন্দ্র কুমার সেন, বাসুদেববাড়ি আনন্দময়ী পূজা কমিটির সভাপতি মিন্টু রঞ্জন ধর, সেক্রেটারী কাজল বণিক, শিক্ষক অধির বৈদ্য, পৌর যুবলীগ নেতা সুজিত কুমার দেব, উপজেলা ছাত্রলীগ নেতা সঞ্জিব রায় দুর্জয় প্রমুখ।
সভায় বক্তরা মিয়ানমারা রোহিঙ্গাদের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে মিয়ানমারের নেত্রী অং সাং সূচির নোবেল পুরস্কার বাতিল করে রোহিঙ্গা শরণার্থীদের পাশে সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়। সভায় রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় বিশেষ ভূমিকা পালন করায় জননেত্রী শেখ হাসিনাকে শান্তিতে নোবেল প্রদানেরও দাবি জানানো হয়।
এদিকে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর উপর নির্বিচারে হত্যা-নির্যাতন, ধর্ষণ, শিশু হত্যার প্রতিবাদে এবং আন্তর্জাতিক আদালতে অং সান সুচি’র ফাঁসির দাবিতে ছাতকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের ট্রাফিক পয়েন্টে মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়ার সভাপতিত্বে ও সাংগঠনিক কমান্ডার¡ গোলাম মোস্তফার পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সাবেক কমান্ডার নুরুল আমিন, সাবেক ডেপুটি কমান্ডার স্বরাজ দাস, পৌর কমান্ডার অজয় ঘোষ, মুক্তিযোদ্ধা, মিন্টু দাস, রজব উদ্দিন, আলকাছ আলী, শাহাব উদ্দিন, সিরাজ উদ্দিন, নজাম উদ্দিন বুলি, মতই মিয়া চৌধুরী প্রমুখ।
বক্তারা রোহিঙ্গা শরণার্থীদের আন্তরিক আশ্রয় ও তাদের খোঁজ খবর নেয়া এবং সহমর্মিতা প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভুয়শী প্রসংশা করেন।


