রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে দিরাইয়ে বিক্ষোভ সমাবেশ

দিরাই প্রতিনিধি
রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে দিরাইয়ে বিভিন্ন সংগঠন বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে। বুধবার বেলা ১১টায় বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ দিরাই উপজেলা শাখা ও দুপুর ১ ঘটিকায় বাংলাদেশ ইসলামী আন্দোলন দিরাই উপজেলা শাখা স্থানীয় থানা পয়েন্টে মানববন্ধন কর্মসুচি পালন করে। এ উপলক্ষে দুপুর ২ ঘটিকায় দিরাই জামেয়া হাফিজিয়া হুসাইনয়া মাদ্রাসার উদ্যোগে
মাদ্রাসা ক্যাম্পাস থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়। সেখানে প্রিন্সিপাল মাও. আব্দুল কাদিরের সভাপতিত্বে ও জামেয়ার ছাত্র আসাদ আহমেদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন শায়েখ মাও. সাদিকুর রহমান, মাও. মাহবুবুল হক চৌধুরী, মাও. ফখরুল ইসলাম, মাও. এনামুল হক, মাও. এনামুল হক, মাও. আব্দুল লতিফ, মাও. মাছুম আহমেদ, মাও. মোহাম্মদ আলী প্রমুখ।