রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
রোহিঙ্গা নির্যাতনের, প্রতিবাদে ও জাতিসংঘরে কার্যকর হস্থক্ষেপের মাধ্যমে নির্যাতন বন্ধের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছে কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপ। শুক্রবার দুপুরে পৌরশহরের আলফাত উদ্দিন স্কয়ারে মানববন্ধনে কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপ’র সহ-সাধারণ সম্পাদক আব্দুস সালাম মাহবুব’র পরিচালনায় বক্তব্য রাখেন, কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপ’র সভাপতি দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, দৈনিক সুনামগঞ্জের খবর’র সম্পাদক পঙ্কজ কান্তি দে, ব্যবসায়ী নুরুল হাসান আতাহের, কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপ’র  সাধারণ সম্পাদক মো. বুরহান উদ্দিন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কে এম শামসুল আলম রাসেল, জেলা রোভার স্কাউটস লিডার মো. রায়হান উদ্দিন, সাংবাদিক ফরিদ মিয়া, সিরাজুল ইসলাম শ্যামল, দিলাল আহমদ, আল আমিন, কৃষক নেতা আব্দুল কাইয়ুম, কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপ’র সহ-সম্পাদক দুর্জয় দত্ত পুরকায়স্থ, সদস্য জোসেফ আহমদ পাপ্পু, অমিত দাস, মুস্তাফিজুর রহমান, লুৎফুর রহমান, বিপ্লব দাস, শুভ চন্দ, মাহফুজ বিল্লা, জাওয়াদ আহমেদ, অন্তরা আক্তার, তানজিনা আক্তার, আমাদের স্বপ্ন পরিবার সংগঠনের সভাপতি মো. তাহের আলী, সাধারণ সম্পাদক আব্দুল কাউয়ুম, ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান (হিরা), অর্থ-সম্পাদক আলী আহনাফ অনি, লামিসা জান্নাত, সুরাইয়া, প্রীতা, অন্যান্ন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, মিয়ানমারে মুসলিম রোহিঙ্গাদের রক্ত নিয়ে হোলিখেলা বিশ্বের মানবতাবাদী শক্তি সহ্য করবে না। মিয়ানমারে মুসলিম নিধন অবিলম্বে বন্ধ করতে হবে। তাদেরকে মায়নমারে নিরাপদ আশ্রয় দিতে হবে।