জগন্নাথপুর অফিস
মিয়ানমারে মুসলিম নির্যাতনের বন্ধের দাবিতে জগন্নাথপুর উপজেলা জুড়ে প্রতিবাদ সমাবেশ চলছে। সোমবার জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর-কেশবপুর ফাজিল মাদ্রাসার ছাত্রদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ টায় মিছিলটি মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বের হয়ে স্থানীয় হাসপাতাল পয়েন্টে এসে শেষ হয়। পরে মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি মাও.গিয়াস উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন অ্যাড. জিয়াউর
রহিন শাহিন, মাও. ফয়েজ আহমদ, মাও. উবায়দুর রহমান, মাও. জামিলুর রহমান, মাও. আজমল হোসেন, হাফিজ কামাল, হাফিজ লেছু মিয়া, হাফিজ আনোয়ার, হাফিজ ফজলুর রহমান, শিক্ষার্থী হাফিজ আবু বক্কর সিদ্দিকী প্রমুখ।

