রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদ

স্টাফ রিপোর্টার
মায়ানমারের রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে মানবাধিকার কমিশন সদর শাখা মানববন্ধন করেছে। শনিবার সকালে শহরের আলফাত উদ্দিন স্কয়ারে এই মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অ্যাড. মফচ্ছির আলী, জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি জসীম উদ্দিন দীলিপ, সহ-সাধারণ সম্পাদক সদরুল আলম, সহ-সভাপতি শামীমুর রশিদ চৌধুরী সামু, সদর শাখার সভাপতি আব্দুল কাদির শান্তি মিয়া, সহ-সভাপতি মো. আনোয়ারুল হক ও মো. আবু তাহের,  সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, পৌর শাখার সাধারণ সম্পাদক সাকিল আহমদ প্রমুখ।
দক্ষিণ সুনামগঞ্জে
বিক্ষোভ মিছিল
মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের হত্যার প্রতিবাদে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা জমিয়ত ও  পঞ্চগ্রাম সচেতন যুব সমাজের উদ্যোগে বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল  ৪ ঘটিকার সময় স্থানীয় শান্তিগঞ্জ বাজারে সিলেট সুনামগঞ্জ মহা সড়কের বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভায় শায়েখ মাওলানা আকবর আলীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল হাফিজের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা আফসার উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মাওলানা মোস্তাক আহমদ, সুনামগঞ্জ পৌর জমিয়তের সহ সভাপতি মাওলানা মুহিবুর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ, সহ সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, জমিয়ত নেতা মাওলানা শাহ নুর, হাফিজ শামীম আহমদ, মাওলানা মুসলিম উদ্দিন, গোলজার আহমদ, খলিলুর রহমান, আবুল কালাম, মাছরুর আহমদ তুহিন প্রমুখ।
এদিকে একই দাবিতে মানববন্ধন ও র‌্যালি করেছে পঞ্চগ্রাম সচেতন যুব সমাজ। শনিবার বিকেলে উপজেলার চিকারকান্দি বাজার থেকে র‌্যালি শুরু করে সিলেট-সুনামগঞ্জ মহা সড়কের পঞ্চগ্রাম পয়েন্টে এসে মানববন্ধনে মিলিত হন তারা। পঞ্চগ্রাম দারুল উলূম মাদ্রাসার সহ-প্রিন্সিপাল মাও. ফখরুদ্দীনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাও. ছমির উদ্দিন ছালেহ’র পরিচালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন পঞ্চগ্রাম দারুল উলূম মাদ্রাসার সহকারী শিক্ষক মাও. সাইফুল ইসলম, খাড়ারাই জামে মসজিদের ইমাম ও খতিব মাও. দিলোয়ার হোসেন, মাও. আমির উদ্দিন, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম সুমন, খালেদ পারভেজ, আলী আমজদ।  এসময় উপস্থিত ছিলেন, শহিদুর রহমান রেজা, তাহের উদ্দিন রাজু, আবু তাহের, মোজাহিদ আলম, আলমগীর হোসেন, মিজানুর রহমান মিজান, জাহাঙ্গীর আলম ও আক্তার হোসেন প্রমুখ।