রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে দ. সুনামগঞ্জে মানববন্ধন

দ. সুনামগঞ্জ অফিস
বার্মায় রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন বন্ধের দাবিতে দক্ষিণ সুনামগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।     শনিবার বিকালে উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা তৌহিদী জনতার আয়োজনে আস্তমা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন ও       প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় মাও. ফারুক আহমদের সভাপতিত্বে, আস্তমা বড় জামে মসজিদের ইমাম ও খতিব মাও. কাওছার আহমদ তালুকদারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পাগলা কান্দিগাঁও জামে মসজিদের ইমাম ও খতিব শায়খ মাও. জামাল উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, পঞ্চগ্রাম কামরূপদলং এমদাদুল ঊলুম মাদ্রাসার শিক্ষক আব্দুল কাদির, আস্তমা বালিকা মাদ্রাসার মুহতামিম মাও. আব্দুল হাফিজ, ইমাম ও খতিব মাও. মঈন উদ্দিন, ইমাম ও খতিব মাও. আলী হোসেন, ইমাম ও খতিব মাও. জসিম উদ্দিন,  মুজিবুল হক, মসহুদ মিয়া, ফয়াজ আলী, আব্দুস সালাম, সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা রাজা মিয়া, উপজেলা পরিষদের গোপনীয় সহকারী আব্দুল হাই আজাদ সেলিম, শওকতুল ইসলাম, মাও. আফজাল হোসেন, মাও. ছাদিক মিয়া, গউছ উদ্দিন, মাসুক মিয়া প্রমুখ।