স্টাফ রিপোর্টার
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান এর নেতৃত্বে অভিযান চালিয়ে ২৭ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ, ১টি মোটর সাইকেলসহ ১ জনকে আটক করা হয়েছে। আটককৃতের নাম রাসেল মিয়া (২৭)। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের জাহাঙ্গীরনগর গ্রামের শফিক মিয়ার ছেলে। উদ্ধারকৃত ভারতীয় মদের মূল্যে ২৩ হাজার টাকা।
র্যাব সূত্রে জানা যায়, রবিবার সকাল ১০টায় সুনামগঞ্জ র্যাব-৯ এর কোম্পানী
কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান এর নেতৃত্বে র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ইউনিয়নের মীরেরচর এলাকার নজরুলের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে ভারতীয় মদ মোটরসাইকেলসহ রাসেল মিয়াকে আটক করা হয়। এ ব্যাপারে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


