র‌্যাবের হাতে মদসহ এক যুবক আটক

স্টাফ রিপোর্টার
সদর উপজেলার কান্দিগাঁও মোকামপাড়া থেকে ৪৫ বোতল ভারতীয় মদসহ জামাল হোসেন (৩২) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব ৯ সুনামগঞ্জ এর সদস্যরা।
বৃহস্পতিবার বিকালে কান্দিগাঁও সাকিনের জনৈক মাঈন উদ্দিন, এর বাড়ীর সামনে হইতে ৪৫ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদসহ জামাল হোসেনকে আটক করে র‌্যাব সদস্যরা।  
 আটককৃত জামাল হোসেনের বাড়ি কান্দিগাঁও গ্রামেই।
র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার পিযুষ চন্দ্র দাসের নেতৃত্বে জামাল হোসেনকে আটক করা হয়। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।