লক্ষ্মীপুর ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ইউনিয়ন পরিষদ গভর্নেন্স প্রজেক্ট (ইউপিজিপি) সহযোগিতায় লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আমিরুল হকের সভপতিত্বে ইউপি সচিব এ কে এম রুহুল আমিনের পরিচালনায় বাজেট সভায় বক্তব্য রাখেন ইউপি জিপির ইউপিজিপির প্রতিনিধি মিয়া মোহাম্মদ মাসুম, ইউপি সদস্য শরিফ উল্লাহ, সোহেল আহমদ মিন্টু, মোহাম্মদ আলী, আবুল হোসেন, গোলাম মোস্তফা, আরমান আলী, তমিজ উদ্দিন, জাহাঙ্গীর হোসেন, আব্দুল হাই, সদস্যা সাহেলা বেগম, নাছিমা বেগম, ইউনিয়ন আ.লীগের সভাপতি নজরুল ইসলাম, আ.লীগ নেতা আবুল খায়ের, মুক্তিযোদ্ধা সংসদের ইউনিয়ন কমান্ডার মকবুল আহমেদ, মাষ্টার আব্দুস সামাদ, ইরা শরিক প্রকল্পের এফ এফ জহিরুল হক, অছিউর রহমান প্রমুখ।
ইউনিয়র পরিষদের ২০১৭-১৮ অর্থ বছরে আয় ধরা হয়েছে ১ কোটি ২০ লক্ষ ৯৯ হাজার ৯ শত ৪৮ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১৮ লক্ষ ৭৪ হাজার ৩ শত ৬৯ টাকা।