লন্ডনের কমিউনিটি নেতাদের সংবর্ধনা

জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর উপজেলা পুত্রবধূ লন্ডনের রেড বিচ এলাকার ডেপুটি মেয়র জ্যোসনা ইসলাম, কমিউনিটি নেতা মহিবুল হাসান মধু মিয়া, সামস ইসলাম,আমিরুল হোসাইন কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার বিকেলে জগন্নাথপুর উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে ভয়েজ অফ জগন্নাথপুর গ্লোবালের উদ্যাগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভয়েজ অফ জগন্নাথপুর গ্লোবালের সভাপতি জুনায়েদ আহমেদ সুন্দর এর সভাপতিত্বে ও শিক্ষক অনন্ত পাল এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি দিলু মিয়া, অ্যাডভোকেট জিয়াউর রহমান শাহীন, শিক্ষক সাইফুল ইসলাম রিপন প্রথম আলোর জগন্নাথপুর প্রতিনিধি অমিত দেব, কাউন্সিলর সফিকুল হক,ব্যবসায়ী রিয়াজ রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য দেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লাল মিয়া।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের ফুল ও সন্মাননা স্মারক প্রদান করা হয়েছে। উল্লেখ্য জ্যোসনা ইসলাম জগন্নাথপুর পৌর এলাকার ভবানীপুর গ্রামের মেয়ে।