লন্ডনে দুই দিনব্যাপি বাংলাদেশ মেলা শুরু

লন্ডন প্রতিনিধি
লন্ডনে দুদিন ব্যাপি সপ্তম বাংলাদেশ বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে শনিবার। রবিবার সাহিত্য পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘোষণা করা হয়েছে।  ইষ্ট লন্ডনের  
ওটারলিলি ভ্যানকুইটিং ভ্যানুতে বইমেলা সকাল ১০টা থেকে শুরু হয়ে চলে রাত ১০টা পর্যন্ত। এই অনুষ্ঠান থেকে ঘোষণা করা হয়েছে ‘বাংলা একাডেমি সৈয়দ ওয়ালিউল্লাহ সাহিত্য পুরস্কারের মনোনিত প্রবাসী লেখক সাহিত্যিকদের নাম। তবে বই মেলায় অন্যান্য বছরের তুলনায় ক্রেতা, কবি ও সাহিত্যিকদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। মেলা উদ্বোধন করে এর প্রচার ও উপস্থিতির স্বল্পতা সম্পর্কে বলতে গিয়ে লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের মিনিস্টার প্রেস নাদিম কাদির বলেছেন, আগামীতে হাইকমিশন প্রচারণায় আরো বেশি সচেষ্ট থাকবে। মেলার আয়োজক কমিটির আহবায়ক গবেষক ফারুক আহমদ বলেছেন, নানান প্রতিকূলতার কারণে মেলার তারিখ ও ভ্যানু ঠিক করা সহ নানান জটিলতার কারণে প্রচারণা কম হয়েছে। আয়োজকরা জানিয়েছেন এখন থেকে প্রতি বছর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে, সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য, বাংলা একাডেমি ঢাকা, জাতীয় গ্রন্থকেন্দ্র যৌথভাবে এই মেলার আয়োজন করবে।