লন্ডন প্রতিনিধি
লন্ডনে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে লন্ডস্থ বাংলাদেশ হাইকমিশন। মঙ্গলবার লন্ডন সময় সকাল সাড়ে ১১টায় লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ডাঃ নাজমুল কাওনাইনের সভাপতিত্বে অনুস্ঠিত আলোচনা সভার শুরুতে ১৫ই আগস্ট শহীদদের সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ফাস্ট সেক্রেটারী সওদিপ্তা আলমের সঞ্চালনায় রাষ্ট্রপতি. প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শুনান যথাক্রমে সহকারী হাইকমিশনার খন্দকার এম তালহা, মিনিস্টার কনসুলার টিএম জোবায়ের, পলিটিক্যাল মিনিষ্টার শ্যামল কান্তি চৌধুরী, কাউন্সেলার মি. আবেদিন। এর পর বাংলাদেশ হাইকমিশন ও অন্যান্য সামাজিক সাংসকৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে একে একে জাতির জনকের প্রতিকৃতিতে ফুলদিয়ে শ্রদ্ধা জানানো হয়।
আলোচনায় অংশ নেয় প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, ভারপ্রাপ্ত সেক্রেটারী নইমুদ্দিন রিয়াজ, সহ সভাপতি জালাল উদ্দিন, সামসুদ্দিন মাস্টার, আনসারুল হক, মুক্তিযোদ্ধা সৈয়দ এনাম, বিমান মল্লিক, জামাম খান, সাজিয়া স্নিগ্ধা, ডা. আলাউদ্দিন প্রমুখ।


