লন্ডন প্রতিনিধি
হাতাহাতি ও চরম হট্টগোলের মধ্য দিয়ে সেন্ট্রেল লন্ডন বিএনপি আয়োজিত সভার সমাপ্তি ঘটেছে। গেল ১১ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা ৭ ঘটিকায় কেমডেনের ডামনষ্ট্রীটের টেইষ্ট অব ইন্ডিয়া রেস্টুরেন্টে বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের উপর থেকে সব মামলা প্রত্যাহারের দাবিতে এই সভার আয়োজন করা হয়।
সেন্ট্রেল লন্ডন বিএনপির সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক, সেক্রেটারী কয়ছর এম আহমদ, যুক্তরাজ্য যুবদলের সাবেক আহবায়ক দেওয়ান মোকাদ্দেম চৌধুরী নিয়াজ, যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি লুৎফুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি আবুল কালাম আজাদ ও যুক্তরাজ্য স্বেচ্চাসেবক দলের সেক্রেটারী আবুল হোসেন সহ ইউকে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।
সভার কাজ শুরু হওয়ার সাথে সাথেই ঘটে অনাকাঙ্খিত এক ঘটনা। বিএনপির পদবঞ্চিত এবং পাওনাদার হিসেবে দাবিদার ৭/৮ জনের একটি গ্রুপ হঠাৎ করে চড়াও হয় ইউকে বিএনপির সভাপতি এমএ মালেকের উপর। তাদের দাবি ইউকে বিএনপিতে পদ পাইয়ে দেয়া ও ঘর কেনার অজুহাতে জনাব এমএ মালেক তার নিকটাত্মীয় আব্দুল কাইয়ুম স্বপনের কাছ থেকে ২০১১ সালে ৭০ হাজার পাউন্ড গ্রহণ করেন। তাৎক্ষণিক ভাবে উপস্থিতদের মধ্যস্থতায় মালেক হামলাকারীদের হাত থেকে রেহাই পান।
- আজ বিশ্ব ডিম দিবস নেতিবাচক ধারণা কমাতে দরকার ব্যাপক প্রচারণা
- সুনামগঞ্জ আবাসিক হোটেল রেস্টুরেন্ট, মিষ্টি, বেকারি মালিক সমিতির কমিটি গঠন


