লন্ডন প্রতিনিধি
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ-বাহুবল আসনের মহাজোটের জাতীয় পার্টির সংসদ সদস্য মুনিম চৌধুরী বাবু এমপি সংক্ষিপ্ত সফরে বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। যুক্তরাজ্যে অবস্থনকালে তিনি নিজ এলাকার বিভিন্ন সংগঠন, রাজনৈতিক ও সামাজিক সংগঠক ব্যক্তিবর্গের সাথে সভা সেমিনার ও আলোচনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। শুধু লন্ডনেই নয়, নিজ এলাকাবাসীর সাথে সাক্ষাৎ করতে তিনি ইংল্যান্ডেন বিভিন্ন শহরেও ছুটে যাচ্ছেন। নবীগঞ্জ-বাহুবলের যুক্তরাজ্য প্রবাসীদের সাথে এলাকার উন্নয়ন, ভবিষ্যৎ পরিকল্পনা, শিক্ষা ও সামাজিক অগ্রগতি- প্রভৃতি বিষয় নিয়ে ব্যাপক গণসংযোগ করছেন তিনি। দেশের উন্নয়নের সাথে শামিল হতে প্রবাসীদের আহ্বান জানাচ্ছেন, মনযোগ দিয়ে প্রবাসীদের কথা, দাবি-দাওয়া শুনছেন। যে সব উন্নয়ন কর্মকান্ডে- তিনি উদ্যোগ নিয়েছেন, ভবিষ্যতে নবীগঞ্জ-বাহুবলের যে সব প্রতিশ্রুত উন্নয়ন বাকি আছে- সে সব বিষয়ে প্রবাসীদের অবগত করছেন এবং প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার দিচ্ছেন।এমনি এক ব্যস্ত সময়ে গত ১০ নভেম্বর সন্ধ্যায় পূর্ব লন্ডনের ব্রিকলেনস্থ আমার গাঁও রেস্টুরেন্টে ইনাতগঞ্জ এলাকার কয়েকজন সামাজিক সংগঠক ও কর্মীদের সাথে মুনিম চৌধুরী বাবু এক সৌজন্য আলাপচারিতায় সময় কাটান।
আলাপচারিতায় তিনি সংসদ সদস্য হবার পর নবীগঞ্জ ও বাহুবলের বিভিন্ন উন্নয়নের ব্যাপারে খোলামেলা কথা বলেন। তিনি জানান, একটি দেশের সামাজিক উন্নয়নের প্রধান শর্ত তরুণ সমাজকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা। তাই, শিক্ষার উন্নয়নে তিনি ব্যাপক কর্মকা- পরিচালনা করেছেন বলে জানান। নবীগঞ্জ প্রতিটি ইউনিয়নের প্রাইমারি স্কুল, মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা, মসজিদ মন্দিরকে অর্থনৈতিক, অবকাঠামোগত ও সংশ্লিষ্ট সকল প্রকার উন্নয়নের আওতায় নিয়ে এসেছেন। তিনি জানান, নবীগঞ্জ উপজেলার ১ নম্বর ভাখৈর ইউনিয়নের এসএনপি উচ্চ বিদ্যালয়ে ১ লক্ষ ৮০ হাজার টাকার আর্থিক বরাদ্দ দিয়েছেন; আগামীতে আরো প্রতিশ্রুত ৩০ হাজার টাকার বরাদ্দ প্রক্রিয়াধীন, বিবিয়ানা স্কুলে ১ লক্ষ ৫০ হাজার টাকা, ২ নং বাগাউড়া ইউনিয়নের বাগাউড়া স্কুলে ১ লক্ষ ৫০ হাজার টাকা, বাগাউড়া মাদরাসায় ৬০ হাজার টাকা, কাজীর বাজার মাদরাসায় ৬০ হাজার টাকা, ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের ইনাতগঞ্জ ডিগ্রি কলেজে ১ লক্ষ ৮০ হাজার টাকা নগদ বরাদ্দসহ ১ কোটি ৫৪ লক্ষ টাকা ব্যয়ে একটি ভবন এবং ১ কোটি ২১ লক্ষ টাকা ব্যয়ে অপর একটি ভবন বরাদ্দ, ঘোলডুবা স্কুলে ১ লক্ষ ৮০ টাকা, প্রতিশ্রুত আরও ২ লক্ষ টাকা, ৪নং দিঘলবাক স্কুলের শতবর্ষপূর্তি অনুষ্ঠানের সময় ১ লক্ষ টাকা, বনকাদিপুর স্কুলে ১ লক্ষ ৫০ হাজার টাকা, ৫ নং আউশকান্দি ইউনিয়নের র,প, উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে বিভিন্ন উন্নয়নসহ ৭লক্ষাধিক টাকার গৃহীত ও প্রতিশ্রুত বরাদ্দ, তাহির পুর মাদরাসায় ২ লক্ষ ৬০ হাজার টাকা, গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ১ লক্ষ টাকা, প্রতিশ্রুত আরও ৫ লক্ষ টাকা; দীনারপুর কলেজে ১ লক্ষ ৮০ হাজার টাকা, প্রতিশ্রুত আরও ১০ লক্ষ টাকার বরাদ্দ প্রক্রিয়াধীন রয়েছে।
৬ নং কুর্শি ইউনিয়নের আজিজ-হাবিব উচ্চ বিদ্যালয়ে প্রতিশ্রুত ১ লক্ষ টাকা প্রক্রিয়াধীন, ৭ নম্বর কালিয়ারভাঙ্গা ইউনিয়নের আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ে ১ লক্ষ টাকা বরাদ্দ, ৮ নম্বর নবীগঞ্জ সদর ইউনয়নের অন্তর্ভুক্ত নবীগঞ্জ জে, কে উচ্চ বিদ্যালয়ে ১ লক্ষ টাকা, নবীগঞ্জ ডিগ্রি কলেজে প্রথমে ১ লক্ষ ৮০ হাজার ও পরে আরও ৫০ হাজার টাকা বরাদ্ধ দিয়েছেন। এছাড়া, নবীগঞ্জ কলেজকে সরকারীকরণ, কলেজের ফা- এবং বরাদ্দকৃত ১ কোটি ২১ লক্ষ টাকা ব্যয়ে কলেজের ভবনগুলো সংস্কার ও প্রতিশ্রুত অন্যান্য কাজের জন্য প্রয়োজনীয় বরাদ্ধ দেয়া হয়েছে। নবীগঞ্জ জে, কে হাইস্কুলকে সরকারীকরণেও তিনি সফল হয়েছেন। এই ইউনিয়নের নহরপুর মাদরাসায় ৫ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
৯ নম্বর বাউশা ইউনিয়নের তমিজ উদ্দিন কুরেশি উচ্চ বিদ্যালয়ে প্রদত্ত বরাদ্দ এবং প্রতিশ্রুত বরাদ্দের পরিমান ২ লক্ষ ৮০ হাজার টাকা, ধুলচাতল মাদরাসায় ১ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
এছাড়াও ১২ নম্বর ইউনিয়নের ইমামবাড়ি মাদরাসায় ১ লক্ষ ৮০ হাজার, ১৩ নম্বর ইউনিয়নের রাগিব-রাবেয়া উচ্চ বিদ্যালয়ে ২ লক্ষ টাকা, একটি ৪ তলা ভবন নির্মাণের জন্য মোট ২ কোটি ৫৪ লক্ষ টাকার প্রদত্ত ও প্রতিশ্রুত বরাদ্দ প্রক্রিয়াধীন।
তিনি বাহুবল উপজেলার বাহুবল কলেজে ৪০হাত দৈর্ঘের একটি ভবন নির্মাণে বরাদ্দের ব্যবস্থা করে কলেজটিকে ডিগ্রি কলেজে উন্নীত করতে সহযোগিতা করেছেন। কলেজের অবকাঠামোগত উন্নয়নের জন্য জেলা পরিষদ থেকে ৫ লক্ষ টাকাসহ আরও ১০ লক্ষ টাকার বরাদ্দের ব্যবস্থা করেছেন। বাহুবল কলেজে অনার্স কোর্স চালু করতে সহায়তা করেছেন। ফতেহপুর উচ্চ বিদ্যালয়ে ১ লক্ষ ৮০ হাজার টাকা বরাদ্দ দিয়েছেন। এছাড়াও বাহুবল কলেজ উন্নয়নে তিনি আরও ২ কোটি ৭৫ লক্ষ টাকার প্রকল্প হাতে নিয়েছেন।
মুনিম চৌধুরী বাবু জানান, নবীগঞ্জ জিউর আখড়ায় ২ লক্ষ টাকা এবং ভুবিরবাঁক নাট মন্দিরে ৫ লক্ষ টাকা বরাদ্দের ব্যবস্থা করেছেন।
এছাড়াও টিআর, কাবিখা এবং জেলা পরিষদের বরাদ্দ থেকে দুই উপজেলার প্রাইমারি স্কুলসহ মসজিদ মাদরাসায় অর্থ বরাদ্দের ব্যবস্থা করেছেন।
তিনি জানান, আগামীতে ইনাতগঞ্জের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করারা উদ্যোগে গ্রহণ করবেন। ইনাতগঞ্জ থেকে বান্দেরবাজার সড়কের সংস্কার, ইনাতগঞ্জ কলেজ কোয়ার্টার সংলগ্ন ব্রিজ মেরামত, ইনাতগঞ্জ কলেজ হতে লালাপুর, কৈখাইড় হয়ে বুরহানপুর পর্যন্ত কলেজ রোড নির্মাণের কাজ, বান্দেরবাজার থেকে বক্তারপুর হয়ে দক্ষিণগ্রাম পর্যন্ত রাস্তা পাকাকরণের কাজ, ইনাতগঞ্জ ডিগ্রি কলেজে অনার্স কোর্স চালু, ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এবকটি ভবন নির্মাণসহ ছোট বড় রাস্তা নির্মাণ ও সংস্কারের জন্য তিনি উদ্যোগে নিবেন।
আলাপচারিতায় তিনি জানান, নবীগঞ্জ বাহুবলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে তিনি বেশি মনোযোগ দিয়েছেন। তবে, আগামীতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তিনি সকলকে সাথে নিয়ে কাজ করবেন।
দেশ বিদেশে অবস্থানরত নবীগঞ্জ-বাহুবলের সর্বসাধারণকে দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আলাপচারিতায় ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল বাতেন, বিশিষ্ট সমাজকর্মী দেলোয়ার হোসাইন দীপু, ফিরোজ উদ্দিন ও দিলবার হোসাইন, ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয় ও মোস্তফাপুর দাখিল মাদরাসার সাবেক শিক্ষক মোহাম্মদ গোলাম কিবরিয়া উপস্থিত ছিলেন।


