মতিয়ার চৌধুরী
জাতীয় শোককে শক্তিতে পরিণত করতে হবে আর এই শক্তির চাকা যেন বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজকে এগিয়ে নিতে সচল থাকে। লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনায় সভায় বক্তারা এভিমত ব্যক্ত করেন। বক্তারা বলেন স্বাধীনতার পরাজিত শক্তি দেশের অগ্রযাত্রাকে ব্যহত করতে একের পর এক ষঢ়যন্ত্র করে যাচ্ছে, এরা চাইছে বাংলাদেশকে একটি উগ্রসাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে। দলমত নির্বিশেষে আমাদের সকলকে উগ্রবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। ১৫ আগষ্ট সোমবার লন্ডন সময় সকাল ১১টায় সাউথ ওয়েষ্ট লন্ডনের সেলসী ওল্ডটাউন হলে ভারপ্রাপ্ত হাইকমিশনার খন্দকার এম তালহার সভাপতিত্বে ও ফাষ্ট সেক্রেটারী সায়েম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত শোক দিবসের আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অমর একুশে গানের রচয়িতা প্রবীণ সাংবাদিক কলামিষ্ট আব্দুল গাফফার চৌধুরী, সব্যসাচী লেখক কবি সৈয়দ সামসুল হক। অনুষ্টানে বক্তব্য রাখেন প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, যুক্তরাজ্য মহিলা আওয়ামীলীগের প্রেসিডেন্ট খালেদা কোরেশী, সাবেক ছাত্রনেতা মারুফ চৌধুরী ও মুক্তিযোদ্ধা ফয়েজুর রহমান খান, জাতির জনকের উপর কবিতা আবৃত্তি করেন টিভি প্রেজেন্টার উর্মি মাজহার। অনুষ্টানের শুরুতে জাতির জনক ও ১৫ আগষ্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জনিয়ে একমিনিট নীরবতা পালন করা হয়। এর পর জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত হাইকমিশনার ও হাইকমিশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এর পর একে একে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন যুক্তরাজ্য আওয়ামীলীগ, ডক্টর এসোসিয়েশন ও মুক্তিযোদ্ধা সংসদ ও যুক্তরাজ্য মহিলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ। সভার শুরুতে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বাণী পাঠ করেন বাংলাদেশ মিশনের আর্মি এ্যাটাচী ব্রিগেডিয়ার শেখ পাশা হাবিব উদ্দিন, প্রধান মন্ত্রীর বাণী পাঠ করেন মিনিষ্টার কাউন্সিলার এম জোবায়ের, পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন মিনিষ্টার প্রেস সাংবাদিক নাদিম কাদির ও পররাষ্ট্রপ্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন কাউন্সেলার রাজনৈতিক এম আই আবেদিন । সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী বলেন বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধু আমাদের শুধু স্বাধীনত্ াএনেই দেননি, বাঙ্গালী হিসেবে বিশ্বদরবারে আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন।
সব্যসাচী লেখক শামসুল হক বঙ্গবন্ধু এবং আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে কয়েকটি ঘটনার উল্লেখ করে বলেন, তিনি বিবিসিতে কর্মরত থাকাকালীন সময় প্রথম পাকিস্তানীদের আত্মসমর্পনের খবরটি প্রচার করেছিলেন এর পর বঙ্গবন্ধু যখন পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে লন্ডন আসেন তখন বঙ্গবন্ধুর সাথে দেখা করেছিলেন পরবর্তিতে জাতির জনককে হত্যার পর লন্ডন্থ বাংলাদেশ মিশনে গিয়েছিলেন সংবাদ সংগ্রহ করতে তখনকার কুটনৈতিকদের দ্বারা জাতির পিতা ছবি নামিয়ে ভাংচোর করা ও স্বাধীনতা বিরুধের উল্লাসের কথা স্মরন করিয়ে দিয়ে বলেন বর্তমান কুঠনীতিকরা যেন এমন না হয়, সেই সাথে তিনি জাতির জনকের জন্ম শতবার্ষিকীতে লন্ডনে এর একটি অনুষ্টান আয়োজনের জন্যে সরকারের প্রতি আহবান জানান। তিনি বলেন বৃটেনের সাথে বঙ্গবন্ধুর সম্পর্ক অবিচ্ছেদ্য। লন্ডন্থ বাংলাদেশ মিশনের পক্ষ থেকে জাতীয় শোক দিবসে একটি স্মরনিকা প্রকাশ করা হয়। দ্বিভাষিক এই স্মরনিকায় বঙ্গবন্ধু সম্পর্কে খ্যাতিমান লেককদের কয়েকটি লিখা স্থান পায়।
- মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালন
- বেগম জিয়ার জন্মদিন সমীচীন নয় তাই জন্মদিন উদযাপন করেননি -ফখরুল


