লন্ডন প্রতিনিধি
মেইনষ্টীমের ব্রিটিশ রাজনীতি ও কমিউনিটি উন্নয়নে বিশেষ অবদান রাখায় লন্ডন বারা অব ব্রেন্টের মেয়র সম্মাননায় ভূষিত হয়েছেন বিগত সাধারণ নির্বাচনে কনজার্ভেটিভ দলীয় এমপি প্রার্থী ও উইম্যান নেটওয়াকের প্রেসিডেন্ট মিনা রহমান এবং তার স্বামী রাজনীতিক গয়াসুর রহমান গয়াস।
ব্রেন্ট কাউন্সিলের মেয়র কাউন্সিলার পারভেজ আহমেদ
গতকাল দুপুরে মেয়র পার্লারে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অন্যান্য সম্মাননা প্রাপ্তদের সাথে মিনা রহমান ও গয়াসুর রহমানের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন।
মূলধারার রাজনীতির সাথে কমিউনিটি সম্পৃক্ততা ঘটাতে বিশেষ অবদানের জন্যে মিনা রহমানকে এবং বাঙালি কমিউনিটির উন্নয়নে অবদান রাখায় তার স্বামী গয়াসুর রহমানকে এই সম্মাননা জানান ব্র্রেন্ট মেয়র পারভেজ আহমেদ।
সম্মাননা গ্রহণ করে এক প্রতিক্রিয়ায় মিনা রহমান বলেন,‘এই সম্মান আমার একার নয়, আমাদের সবার। কমিউনিটির কাজ করতে গিয়ে আমি আমার এলাকার জনগণের সহায়তা পেয়েছি বলেই আজ এ সম্মাননা পেয়েছি। সুতরাং এ সম্মান আমার একার নয়, আমাদের সবার।
তাকে এই সম্মাননা দেয়ায় তিনি ব্রেন্ট মেয়র কাউন্সিলার পারভেজ আহমেদকে ধন্যবাদ জানান।
গয়াসুর রহমান তাঁর প্রতিক্রিয়ায় বলেন, এমন সম্মাননা দায়িত্ব আরও বাড়িয়ে দেয়। বিগত দিনে কমিউনিটির সুখ-দু:খে যেমন পাশে থেকেছি, এখন আরও বেশি করে থাকতে হবে। এই সম্মাননা এমন বার্তা নিয়েই আমার কাছে এসেছে বলে আমি মনেকরি। দায়িত্ব এখন আরও বেড়ে গেলো।


