Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
লাঙ্গল মার্কার সমর্থনে সভা – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

লাঙ্গল মার্কার সমর্থনে সভা

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলা পরিষদের উপ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধার সন্তান আবু সালেহ’র সমর্থনে সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ জানুয়ারি) রাতে বাংলাবাজার ইউনিয়ন জাতীয় পার্টি কর্তৃক আয়োজিত নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য ও দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. জাহাঙ্গীর আলম।
বাংলাবাজার ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মজিদের সভাপতিত্বে ও রফিকুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় কৃষক পার্টির সহসভাপতি আব্দুল আওয়াল।
বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বুলু, সাংগঠনিক সম্পাদক নূর হোসেন মুহাম্মদ আব্দুল্লাহ, মুহাম্মদ আলী মিলন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মো. জাহাঙ্গীর আলম বলেন, অবহেলিত বঞ্চিত মানুষের কল্যাণের জন্য জাতীয় পার্টির বিকল্প নাই। পল্লীবন্ধু এরশাদের আমলে দেশে উন্নয়নের স্বর্ণযুগ ছিলো। অবহেলিত দোয়ারাবাজার উপজেলাবাসীর সার্বিক উন্নয়নে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আবু সালেহ-কে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করুন।