সিলেট অফিস
সিলেটের লামাকাজিতে দুই উপজেলাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা আপোষে নিষ্পত্তির লক্ষ্যে সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আগামী শুক্রবার সন্ধ্যা ৭ টায় সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীর টিলাগড়স্থ বাসায় সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হবে। এতে লামাকাজি ইউনিয়নবাসীর পক্ষে ৫ জন ও মোগলগাঁও ইউনিয়নবাসীর পক্ষে ৫ জন মুরব্বী উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মোগলগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী ও সদর উপজেলা বিএনপি নেতা শাহ জামাল নুরুল হুদা। তিনি জানান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী ও ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল এই চারজন মিলে সমঝোতার উদ্যোগ নিয়েছেন।
- সুবিধাবঞ্চিত শিশু শ্রমিক শিক্ষার্থীদের গ্রাজুয়েশন ও পুরস্কার বিতরণ
- সামসুদ্দিন সামাদ জুনিয়র বৃত্তি পরীক্ষা ২৮ অক্টোবর


