স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসনের সহযোগিতায় ও রেডিসন ডিজিটাল টেকনিক্যাল লি. এর পরিচালনাধীন আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের ১৪ ব্যাচের কোর্স সমাপন ও মেন্টারিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল ১০ টায় শহরের নতুন পাড়ায় এই সেন্টারের উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। লার্নিং এন্ড আর্নিং প্রজেক্টের পরিচালক মীর্জা আলী আশরাফের সভাপতিত্বে কোর্স সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও তথ্য প্রযুক্তি মো.শফিউল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রেডিসন ডিজিটাল টেকনিক্যাল লি. এর চেয়ারম্যান দেলোয়ার হোসেন, ডিপিডি নবীর উদ্দিন প্রমুখ। চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় সমন্বয়ক হোসাইন আল মামুনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলার সমন্বয়ক সাজ্জাদুর রহমান পলিন, প্রশিক্ষক জুনায়েদ আহমদ সুজন, মোশারফ আলম মুসা, আকিক মিয়া, ফয়সল রশিদ প্রমুখ। উল্লেখ্য ১৪ ব্যাচে ৩টি কোর্সে প্রশিক্ষণে ৩৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
- দোয়ারায় ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে সদর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন
- দিরাইয়ে বিএনপি যুবদলের গণসংযোগ ও মতবিনিময় সভা


