লাস্ট হোপ ইউকে’র সহযোগিতায় চক্ষু রোগীদের ফ্রি অপারেশন

স্টাফ রিপোর্টার
যুক্তরাজ্য প্রবাসী সংগঠন ‘লাস্ট হোপ’ এর সহযোগিতায় দরিদ্র চক্ষু রোগীদের ফ্রি অপারেশন করা হয়েছে। বুধবার সুনামগঞ্জ পৌর শহরের ইকবালনগর এলাকায় ভার্ড চক্ষু হাসপাতালে জেলার বিভিন্ন স্থানের ১০ জন দরিদ্র রোগীর চোখে সফল অস্ত্র পচার করে চোখের সানি অপসারণ করা হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে হাসপাতাল মিলনায়তনে চিকিৎসাত্তোর বিদায়ী রোগীদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়।
সভায় লাস্ট হোপ ইউকে’র সহ-সভাপতি মো. আব্দুল হাকিম সভাপতিত্বে      
বক্তব্য দেন সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি ডা. আব্দুল হাকিম আনোয়ার ও জোনাব আলী, স্থানীয় পৌর কাউন্সিলর আহমদ নুর, ভার্ডের সহকারী পরিচালক এ.এইচ. ফারুক আহমদ খান, ভার্ড চক্ষু হাসপাতালের ম্যানেজার মো. মশিউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন লাস্ট হোপ এর মোস্তফা সাকিব (রাহি) ও ভার্ড চক্ষু হাসপাতালের শংকর রায়, মো. মনিরুজ্জামান রনি প্রমুখ।
সভায় মল্লিকপুর এলাকার চক্ষু রোগী আব্বাস আলী (৮৬) বলেন, ‘দীর্ঘদিন আমি চোখে সানি রোগে ভুগছিলাম। আমার চোখে অপারেশন করার পর আজ আমি দেখতে পাচ্ছি। এখন আমার মনে অনেক আনন্দ হচ্ছে। আমি দোয়া করি তাঁদের জন্য যাঁরা সহযোগিতা করে আমার চোখের চিকিৎসা দিয়েছেন।’
সভাপতির বক্তব্যে মো. আব্দুল হাকিম বলেন, ‘যুক্তরাজ্য প্রবাসী সংগঠন লাস্ট হোপ এর সহযোগিতায় এবার সুনামগঞ্জের ১০জন দরিদ্র রোগীর চোখের সানি অপসারণ করা হয়েছে। গত বছর ১২ জন দরিদ্র রোগীর চোখে সফল অস্ত্রোপচার করা হয়েছিল। তাঁরা এখন সব কাজ-কর্ম করতে পারছেন। আমরা আগামীতে আরও চক্ষু রোগীর চিকিৎসা করার ব্যবস্থা করবো আমরা।’