লায়ন ক্লাবের উদ্যাগে জগন্নাথপুরে ত্রাণ বিতরণ

জগন্নাথপুর অফিস
লায়ন ক্লাব ইন্টারন্যাাশনালের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। জগন্নাথপুর উপজেলা সদরের পৌর এলাকার শেরপুর গ্রামে হাজী আব্দুর রশীদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
লায়ন ক্লাব ঢাকা, লায়ন ক্লাব সিলেট সিটি, লায়ন ক্লাব অফ সিলেট সুরনা, এলইও ক্লাব অব ঢাকা রিজেন্সি ত্রাণ বিতরণ করেন। ত্রাণ বিতরণকালে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য লায়ন সাবিনা আনোয়ার, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, লায়ন নাজনীন, হেলেন,মনসুর আলম,রোজিনা আক্তার শিপা, রুহুল আমীন, মনসুর আলম,লিওতানভীর, তাফিম, স্বর্না, শর্মী, সিজান প্রমুখ।
জগন্নাথপুর পৌর এলাকার দুই শতাধিক হত দরিদ্রদের মধ্যে ত্রাণ বিতরণ ও স্যানিটাইজার,মাস্ক, গ্লাভস বিতরণ করা হয়।