লোক উৎসব স্থগিত

স্টাফ রিপোর্টার
‘লোক উৎসব ২০১৭’ উদযাপন স্থগিত করা হয়েছে। বুধবার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় বৈষ্ণব কবি রাধারমণ দত্ত,    
মরমি কবি হাছন রাজা, বাউল স¤্রাট শাহ আব্দুল করিম ও দুর্ব্বিণ শাহ এর জন্ম/মৃত্যু বার্ষিকীর কার্যক্রম অনিবার্য কারণ বশত: স্থগিত করা হয়েছে। অনুষ্ঠান উদযাপনের সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট সকলকে জানিয়ে দেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, ইতোপূর্বে প্রস্তুতি মূলক সভায় প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী আগামী ২৭, ২৮ ও ২৯ মার্চ ‘লোক উৎসব ২০১৭’ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।