লোক সংগীতে বিভাগীয় পর্য়ায়ে প্রথম শিক্ষক অনন্ত পাল

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা সদরের জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনন্ত পাল সিলেট বিভাগীয় আন্তঃ পিটিআই সাংস্কৃতিক প্রতিযোগিতায় লোক সঙ্গীতে প্রথম স্থান অধিকার করেছেন। জগন্নাথপুরের বৈষ্ণত কবি রাধারমন দত্ত পুরকায়স্থের গান গেয়ে তিনি বিভাগীয় প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন। এবার তিনি রাজধানীতে জাতীয় প্রতিযোগিতায় অংশ নিবেন।
গত মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিলেটের বিভাগীয় প্রধান ডিডি এম সাফায়েত আলম এর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।