স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি (ল-ক্লার্ক) আইন বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা আইনজীবী সহকারী সমিতি (ল-ক্লার্ক) আইন বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচি পালিত হয়।
মঙ্গলবার সকালে আদালত প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সুনামগঞ্জ প্রেসক্লাব এর সামনে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ আইনজীবী সহকারী সমিতির সভাপতি মো. আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন, সমিতির সিনিয়র সদস্য বাবু মনধন দাশ, মো. আ্ইয়ুব আলী, রহমত আল আজাদ, ফারুক আহমদ প্রমুখ।


