শক্তিয়ারখলা মহিলা হরি সংঘের ১৬ প্রহরব্যাপি সংকীর্তন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা শক্তিয়ারখলা মহিলা হরিসংঘের উদ্যোগে বিশ্বশান্তিকল্পে ১৬ প্রহরব্যাপি শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার  থেকে রবিবার পর্যন্ত ৪ দিনব্যাপি দিবারাত্রি সংকীর্তন শক্তিয়ারখলা দুর্গামন্দির প্রাঙ্গণে জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়েছে। সংকীর্তণ অনুষ্ঠান সুন্দর ও সার্থক করে তোলার লক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে স্বনামধন্য ৭টি কীর্তনী দল অংশগ্রহণ করেন।