স্টাফ রিপোর্টার
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় সুনামগঞ্জ জেলায় ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই পাস করেছে। সদর উপজেলায় ৪টি, তাহিরপুর উপজেলায় ৩টি, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৩টি, শাল্লা উপজেলায় ২টি, জামালগঞ্জ উপজেলায় ১টি, জগন্নাথপুর উপজেলায় ৮টি, দোয়ারাবাজার উপজেলার ৩টি, ধর্মপাশা উপজেলার ১টি, দিরাই উপজেলার ২টি, ছাতক উপজেলার ১০টি, বিশ^ম্ভরপুর উপজেলার ১টি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই পাশ করেছে।
শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলÑসুনামগঞ্জ সদর উপজেলায় সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়, বিয়াম ল্যাবরেটরী স্কুল, ভৈষবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, লুমিনাস একাডেমি। দোয়ারাবাজার উপজেলার মুহিবুর রহমান মানিক জুনিয়র বালিকা উচ্চ বিদ্যালয়, সোনাপুর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়, সোনার বাংলা জুনিয়র উচ্চ বিদ্যালয়। বিশ^ম্ভরপুর উপজেলার বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ধর্মপাশা উপজেলার চামারদানি উচ্চ বিদ্যালয়। দিরাই উপজেলার বাংলাদেশ ফ্যামিলি একাডেমি, লাইলারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছাতক উপজেলার একতা উচ্চ বিদ্যালয়, বুরাইয়া স্কুল ও কলেজ, সি.বি.পি উচ্চ বিদ্যালয়, গনিপুর উচ্চ বিদ্যালয়, হাফিজ আব্দুল গনি কালুকদার জুনিয়র স্কুল, হায়দরপুর উচ্চ বিদ্যালয়, হাজী জামাল উদ্দিন উচ্চ বিদ্যালয়, নতুবাজার বহুমুখী উচ্চ বিদ্যালয়, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়, সালেহ আহমদ উচ্চ বিদ্যালয়। জগন্নাথপুর উপজেলার অনঙ্গমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়, অরুনদ্দি বালিকা উচ্চ বিদ্যালয়, গুলবাহার বালিকা উচ্চ বিদ্যালয়, আইডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়, ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়, পাটলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়, শ্রীরামসী উচ্চ বিদল্যালয়। তাহিরপুর উপজেলার আলহাজ¦ জয়নাল আবেদীন বালিকা উচ্চ বিদ্যালয়, বাদাঘাট আইডিয়াল ভিশন একাডেমি, সোহালা সরকারি প্রাথমিক বিদ্যালয়। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার গাগলি নারায়নপুর উচ্চ বিদ্যালয়, পূর্ব পাগলা উচ্চ বিদ্যালয়, সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাল্লা উপজেলার আব্দুল মান্নান চৌধুরী জুনিয়র উচ্চ বিদ্যালয়, কালাই মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয় এবং জামালগঞ্জ উপজেলার আলহাজ¦ ঝুনু মিয়া উচ্চ বিদ্যালয় ।
উল্লেখ্য, গত চার বছরে সিলেট শিক্ষা বোর্ডের কোনো প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল করেনি। এবার জেএসসিতে পাশের হার ৯২.৯৩ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ৪০৪ জন শিক্ষার্থী।


