শনিবার বিদ্যুৎ থাকবে না শহরে

স্টাফ রিপোর্টার
বিজয় দিবস উপলক্ষে জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়নের বোর্ডের আওতায় থাকা সুনামগঞ্জ শহর ও শহরতলির বিদ্যুৎ গ্রাহকদের এই তথ্য গণবিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী।