সু.খবর ডেস্ক
সারাদেশে শনিবার পাঁচ বছরের কম বয়সী শিশুদের প্রাণরক্ষাকারী ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ঐ ছয় থেকে ৫৯ মাস বয়সী দুই কোটি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেন, সকাল
আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত দেশের এক লাখ ২০ হাজার স্থায়ী এবং ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রে শিশুদের এ ক্যাপসুল খাওয়ানো হবে।
তিনি বলেন, পাশাপাশি ছয় মাসের কম বয়সী শিশুদের বুকের দুধ খাওয়ানোর বিষয়ে সচেতনতামূলক বার্তাও পৌঁছানো হবে মানুষের কাছে।
প্রতিমন্ত্রী বলেন, একদিনের এই কর্মসূচি শেষে বিভিন্ন দুর্গম এলাকায় বাড়ি বাড়ি গিয়ে শিশুদের ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর বিষয়টি নিশ্চিত করা হবে।


