Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
শনিবার সারাদেশে বিএনপির বিক্ষোভ দেশে ফিরে আপিল করবেন তারেক – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

শনিবার সারাদেশে বিএনপির বিক্ষোভ দেশে ফিরে আপিল করবেন তারেক

সু.খবর ডেস্ক
অর্থ পাচারের মামলায় সাত বছরের কারাদ- ও ২০ কোটি টাকা জরিমানা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করবেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির নেতারা।
এদিকে সংবাদ সম্মেলন থেকে তারেক রহমানকে ৭ বছরের কারাদ- দেয়ার প্রতিবাদে আগামীকাল শনিবার ঢাকা মহানগরসহ সারা দেশের জেলা ও মহানগরগুলোতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করার ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, আমরা মনে করি, তারেক রহমান ন্যায়বিচার পাননি। তাকে রাজনৈতিক ভাবে হেয় করার জন্য উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই শান্তি দেয়া হয়েছে। এর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে মামলার রায়ের বিষয়ে আইনী ব্যাখ্যা তুলে ধরেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও সুপ্রিম কোর্ট আ্ইনজীবী সমিতির সেক্রেটারি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
রায়ের বিরুদ্ধে তারেক রহমানের আপিল করার বিষয়ে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, তারেক রহমানের অনুপস্থিতি মামলাটি করা হয়েছে এবং তাঁর অনুপস্থিতিতে সাজা দিয়েছেন। সেই ক্ষেত্রে আইনের বিধান মতে যে পর্যন্ত না তারেক রহমান দেশে আসেন এবং এখানে হাজির না হন, সে পর্যন্ত তার পক্ষে আপিল করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, আপনারা জানেন, ফৌজদারি মামলায় সময়ের কোনো লিমিটেশন নেই। ২০-৩০ বছর পরও যেকোনো সময় ফৌজদারি মামলা করা যায়। আমরা বিশ্বাস করি, এ মামলায় একদিন সুবিচার হবে এবং দেশের মানুষ জানতে পারবে, তারেক রহমানকে অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসার জন্য সাজা দিয়েছিল। আমরা আপিল করব এবং দেখাব এ মামলাটি সম্পূর্ণ বেআইনি হয়েছে।
মামলার প্রসঙ্গে খন্দকার মাহবুব বলেন, অর্থ পাচারের এ মামলায় দুইটি জিনিস প্রমাণ করতে হবে। এক. অসৎ উপায়ে অর্থ উপার্জন করেছে; দুই. বিদেশে টাকা পাচার হয়েছে। কিন্তু তদন্ত কর্মকর্তাই বলেছেন, বাংলাদেশ কোনো টাকা বিদেশে যায়নি। মামলায় চায়না হারবাল কোম্পানির বাংলাদেশি এজেন্ট নির্মাণ ইন্টারন্যাশনালের চেয়ারম্যান খাদেজা ইসলাম তাঁর সাক্ষ্যে বলেন, তিনি বৈধভাবেই গিয়াস উদ্দিন মামুনকে কনসালটেন্সি ফি দিয়েছেন। অথচ এই খাদেজার কথিত বক্তব্যের ওপর নির্ভর করেই দুদক এ মামলাটি করেছিল।
মামলার বিবরণ উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, টঙ্গীতে একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য সরকারি দরপত্রে তিনটি বিদেশি কোম্পানি অংশ নেয়। এতে সর্বনিম্ন দর দেয় চায়না হারবাল কোম্পানি। এ প্রতিষ্ঠানটির বাংলাদেশি এজেন্ট নির্মাণ ইন্টারন্যাশনাল এবং এর চেয়ারম্যান খাদেজা ইসলাম। এ প্রতিষ্ঠানের কনসালটেন্ট ছিলেন গিয়াস উদ্দিন মামুন।
বিচারককে প্রভাবিত করে তারেক রহমান নিম্ন আদালত থেকে খালাস পেয়েছেন বলে আইনমন্ত্রীর বক্তব্যের বিষয়ে খন্দকার মাহবুব হোসেন বলেন, এ কথা আমিও বলি, যেহেতু তারা যখন বলছেন যে বিচারিক আদালতকে প্রভাবিত করেছেন। বিএনপির পক্ষে যদি আদালতকে প্রভাবিত করা যায়, তাহলে সরকরে কতটা প্রভাবিত করতে পারেন এবং কোন পর্যন্ত যেতে পারে, তা আপনারাই বিবেচনা করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আ স ম হান্নান শাহ, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চৌধুরী কামাল ইবনে ইউসূফ, সাবেক যুগ্ম মহাসচিব মো. শাহাজান, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মুজিবুর রহমান সারোয়ার, খায়রুল কবির খোকন প্রমুখ।
প্রসঙ্গত, বৃহস্পতিবার মুদ্রা পাচার মামলায় নিন্ম আদালতের খালাসের রায় বাতিল করে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাত বছরের কারাদ- ও ২০ কোটি টাকার অর্থদ- দিয়েছেন হাইকোর্ট।